News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
৬ দিন বন্ধ থাকবে নাকুগাঁও স্থলবন্দর

৬ দিন বন্ধ থাকবে নাকুগাঁও স্থলবন্দর

ঈদুল আজহা উপলক্ষে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে টানা ছয় দিন আমদানি-রপ্তানি ও লোড-আনলোড বন্ধ থাকবে। তবে ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

রোববার (১৬ জুন) বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমাদানি রপ্তানি ও লোড-আনলোডসহ সব কার্যক্রম রোববার থেকে শুক্রবার (২১ জুন) পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে। আগামী শনিবার (২২ জুন) থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সকল কার্যক্রম শুরু হবে।

নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ঈদুল আজহা উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে, ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত টানা ৬ দিন নাকুগাঁও স্থলবন্দরের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।  

তিনি আরও জানান, শনিবার থেকেই এই স্থলবন্দর বন্ধ ঘোষণা করার কথা থাকলেও ওপারে ভারত অংশে পাথরভর্তি ভুটানের কিছু ট্রাক আটকে আছে। সেই ট্রাকগুলো শনিবার নাকুগাঁও স্থলবন্দরে আনলোড হবে। তাই এই বন্দর রোববার থেকে টানা ৬ দিন বন্ধের কবলে পড়ছে।
 
এ ব্যাপারে নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) জাহিদুল ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে সরকারি বন্ধ তিনদিন থাকলেও ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে নাকুগাঁও স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে।

তিনি আরও জানান, ভারত বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনসহ প্রতিদিন খোলা থাকবে। যাত্রীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবেন। এতে যাত্রী পারাপারে কোনো ধরনের সমস্যা হবে না।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS