News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
তিন মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২০ লাখ

তিন মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২০ লাখ

চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২০ লাখ। এই সময়ে বেড়েছে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও।

বর্তমানে মোট ইন্টারনেট গ্রাহক ১২ কোটি ৬১ লাখের বেশি। এর মধ্যে মোবাইল ফোনে ইন্টারনেট গ্রাহক ১১ কোটি ৪০ লাখের বেশি এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক ১ কোটি ২০ লাখের বেশি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।

এ সময়ে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ৩০ লাখ বেড়ে ১৮ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৩০ লাখ, রবির ৫ কোটি ৫৫ লাখ, বাংলালিংকের ৪ কোটি ১৩ লাখ এবং টেলিটকের ৬৬ লাখ।

টেলিটক ছাড়া বাকি তিন অপারেটরের গ্রাহক সংখ্যা বেড়েছে। এদিকে, গত বছরের জুনে দেশে মোবাইল ফোন গ্রাহক ছিলেন ১৮ কোটি ৪৪ লাখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS