News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পন্থের ঝড়ে বড় সংগ্রহের পথে ভারত

পন্থের ঝড়ে বড় সংগ্রহের পথে ভারত

শুরুতে সাঞ্জু স্যামসনকে ফেরানো গিয়েছিল অল্পতেই। এরপর ফেরেন রোহিত শর্মাও।কিন্তু আরেকপ্রান্তে ঝড় তুলেছেন ঋষভ পন্থ। সেই ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে ছুটছে ভারত।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করেছে রোহিতবাহিনী।

আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা ভারতের বিপক্ষে প্রথম ওভারটা বেশ ভালো করেন মাহেদী হাসান। তিনি কেবল ৫ রান দেন। পরের ওভারে এসে উইকেট নিয়ে নেন শরিফুল ইসলাম। তার করা ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন সাঞ্জু স্যামসান। ৬ বল খেলে এক রান করেন তিনি।

তিনে খেলতে নেমে শুরুতে কিছুটা রয়েসয়ে ছিলেন ঋষভ পান্ত। আরেকদিকে বাউন্ডারিতে রানের চাকা সচল রাখেন রোহিত শর্মা। ৫ ওভারে ৩৩ রান করা ভারতের হয়ে বিধ্বংসী হয়ে উঠেন পান্ত।

সাকিবের করা পাওয়ার প্লের শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ২২ রান নেন। পরের ওভারে  এসে অবশ্য সাফল্য পান মাহমুদউল্লাহ রিয়াদ। সপ্তম ওভারে তার বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান রোহিত।

আরেক প্রান্তে অবশ্য ঠিকই মারমুখী ছিলেন পন্থ। ১০ ওভার শেষে ২ উইকেটে ৯২ রান করে ভারত। তবে ৩২ বলে ৫৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান পন্থ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS