News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মোংলা বন্দরের সব সূচকই ঊর্ধ্বমুখী 

মোংলা বন্দরের সব সূচকই ঊর্ধ্বমুখী 

আগের অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে মোংলা সমুদ্রবন্দর। পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেড়েছে এই বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি।সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে চলছে মোংলা বন্দর। জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, রাজস্ব আয় সব সূচকই ঊর্ধ্বমুখী

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মোংলা বন্দরে মোট ৬৩টি জাহাজ এসেছে অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে মোট ৫২টি জাহাজ এসেছিল অর্থাৎ গত বছরের এপ্রিল মাসের তুলনায় এ বছরের এপ্রিল মাসে মোট ১১টি জাহাজ বেশি এসেছে।

এপ্রিল পর্যন্ত ৬ দশমিক ৩৭ লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডল করা হয়েছে অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে ৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডল করা হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ১ দশমিক ৭০ লাখ মেট্রিক টন কার্গো বেশি হ্যান্ডল করা হয়েছে।

একই সময়ে মোট ২১৮৯ টিইইউজ কন্টেইনার হ্যান্ডল করা হয়েছে। অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে মোট ১৮২২টিইইউজ কন্টেইনার হ্যান্ডল করা হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ৩৬৭ টিইইউজ কন্টেইনার বেশি হ্যান্ডল করা হয়েছে।

এপ্রিল পর্যন্ত মোট ২৪ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে মোট ২০ কোটি ১২ লাখ ৬১ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ৪ কোটি ১ লাখ ৯২ হাজার টাকা রাজস্ব বেশি আদায় হয়েছে। এপ্রিল, ২০২৪ মাসে মোট ৮টি কন্টেইনার জাহাজ এসেছে যা মোংলা বন্দরের ইতিহাসে এক অনন্য রেকর্ড।

বিশেষভাবে উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরের এপ্রিল,২০২৪ পর্যন্ত বন্দরে মোট ৭২৬টি জাহাজ এসেছে অন্যদিকে ২০২২-২০২৩ অর্থবছরের এপ্রিল, ২০২৩ পর্যন্ত মোট ৭০৮টি জাহাজ এসেছিল অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত মোট ১৮টি জাহাজ বেশি এসেছে। চলতি অর্থ বছরের সবকটি সূচকে এখন পর্যন্ত সন্তোষজনক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বাংলানিউজকে বলেন, বুধবার (২২ মে) বন্দরের জেটিতে একসঙ্গে তিনটি জাহাজসহ সর্বমোট পাঁচটি জাহাজ আগমন করেছে, গাড়ির জাহাজে ৮৯৮টি গাড়ি রয়েছে, একটি কন্টেইনার জাহাজ ও একটি কার্গো জাহাজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS