News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
চোখ স্বচ্ছ-উজ্জ্বল করতে ঘরোয়া সিরাম

চোখ স্বচ্ছ-উজ্জ্বল করতে ঘরোয়া সিরাম

রাতে ঘুম হয়নি, যে কেউ বলে দেবে চোখ দেখেই। মন খারাপ বুঝতেও চোখই যথেষ্ট।কোনো কারণে খুব খুশি, সেই আনন্দের ঝলক চোখেই দেখা যায়। কেন যাবে না চোখ যে মনের আয়না।  

শরীর মনের সব কথাই প্রায় জানান দেয় যে চোখ, সেই চোখের সৌন্দর্য ও সুস্থতা ধরে রাখতে কিছু কাজ আমাদেরও করতে হবে।  

কম্পিউটারের সামনে বসে কাজ করা বা পর্যাপ্ত ঘুমের অভাবে চোখের কোলে কালো হয়ে অনেক সময় ক্লান্তি ফুটে উঠতে পারে।

অযত্নে কম বয়সেই বলিরেখা পড়াও নতুন কিছু নয়।  
এই ক্লান্তি কাটিয়ে চোখ উজ্জ্বল, স্বচ্ছ করে তুলতে ঘরোয়া আই সিরাম বানিয়ে নিতে পারেন। কারণ চোখের চারপাশের ত্বক খুবই পাতলা ও সেনসেটিভ। বাজারের সিরামের কেমিক্যাল চোখের ত্বকের ক্ষতি করতে পারে।  

যেভাবে করবেন

আধা কাপ কফির গুঁড়া একটা কাচের জারে ঢেলে তাতে এক কাপ আমন্ড অয়েল মিশিয়ে দিন। এমনভাবে তেল ঢালুন যাতে পুরো কফিটা তেলে চাপা পড়ে যায়। এবার জারের মুখ বন্ধ করে চার-পাঁচদিন ঠান্ডা শুকনো জায়গায় রেখে দিন।

পাঁচদিন পর জারের মুখ খুলে পরিষ্কার গজ কাপড়ের সাহায্যে মিশ্রণটা পাত্রে ছেঁকে নিন। এই তেলে এক টেবিল চামচ অ্যাভোকাডো অয়েল যোগ করুন, তারপর ভালো করে নেড়ে কফির নির্যাসযুক্ত আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে নিন।

মিশ্রণটা সিরাম বোতলে ভরে রাখুন। প্রতি রাতে শুতে যাওয়ার আগে চোখের চারপাশে দু-এক ফোঁটা সিরাম নিয়ে হাতের অনামিকা আঙুল দিয়ে হালকা করে মিশিয়ে নিন।  

নিয়মিত সিরাম ব্যবহারে চোখের চারপাশের কালো দাগ ও বলিরেখা দূর হয়। ত্বক উজ্জ্বল থাকে ও ক্লান্তি দূর করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS