News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: মঈন খান

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে এ দেশের মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়।মানুষ যেন তাদের ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে পারে। এ দেশে যেন মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হয়।  

আজ শনিবার (২৩ মার্চ) দুপুরে নরসিংদীর মাধবদীতে প্রয়াত বিএনপি নেতা সমির ভুঁইয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে এসব কথা বলেন তিনি।

ড.আব্দুল মঈন খান বলেন, দরিদ্র মানুষ না খেয়ে আছে। সামান্য ইফতারসামগ্রী নিয়ে ইফতার করবে তারও উপায় নেই। সরকার মানুষের ইফতারের প্রেসক্রিপশন করে দিয়েছে। বাংলাদেশের মানুষ কি দিয়ে ইফতার করবে। এই হচ্ছে বাংলাদেশের বাজার পরিস্থিতি ও অর্থনৈতিক পরিস্থিতি।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, এখানে মেগা প্রকল্প হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। সরকারের আশীর্বাদপুষ্ট নিদিষ্ট একটি গোষ্ঠী লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। যার দায় দেনা এই দেশের দরিদ্র মানুষের ওপর পড়ছে। তাহলে এই সরকার কীভাবে জনগণের সরকার হলো?

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  লেফটেনেন্ট কর্নেল (অব:) জয়নুল আবেদিন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি  বাবুল সরকার, শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS