News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু: আইপিএল শুরুর আগেই আরসিবির নাম পরিবর্তন

ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু: আইপিএল শুরুর আগেই আরসিবির নাম পরিবর্তন

দুয়ারে কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নতুন আসর। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে বিশ্বের সবচেয়ে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ।আসরের প্রথম ম্যাচেই মাঠে নামবে বিরাট কোহলির আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)।

তবে আসর শুরুর আগেই নামে পরিবর্তন এনেছে আরসিবি। গতকাল ‘আরসিবি আনবক্স’ অনুষ্ঠানে এই পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল শুরুর পর থেকেই আরসিবির নাম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ২০১৪ সালের ১ নভেম্বর দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানীর নাম বদলে রাখা হয় বেঙ্গালুরু। তবে শহরের নাম পরিবর্তন করা হলেও আরসিবি এতদিন ব্যাঙ্গালোর শব্দটিই ব্যবহার করেছে। এ নিয়ে সমর্থকরা প্রায়ই সোচ্চার হয়েছেন।

অবশেষে ২০২৪ আইপিএলের আগেই নিজেদের শহরের সঙ্গে মিল রেখে নাম বদলে ফেললো আরসিবি। গতকাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নাম পরিবর্তনের কথা ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসহ কদিন আগেই নারীদের আইপিএলের শিরোপা জয়ী আরসিবি দলের সদস্যরা।

আরসিবি ছাড়াও আইপিএলে দলের নাম পরিবর্তনের ঘটনা আরও আছে। তিন বছর আগে কিংস ইলেভেন পাঞ্জাবের নাম পরিবর্তন করে রাখা হয় পাঞ্জাব কিংস। দিল্লির ফ্র্যাঞ্চাইজির নামে ডেয়ারডেভিলসের জায়গায় রাখা হয় ক্যাপিটালস। তারও আগে সাবেক ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়ান্টের নামের শেষ অংশ থেকে ইংরেজি ‘এস’ ফেলে দেওয়ার ঘটনাও আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS