News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সুপ্রিম কোর্টের ঘটনায় যুবলীগের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: পরশ

সুপ্রিম কোর্টের ঘটনায় যুবলীগের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে কোর্ট প্রাঙ্গণের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাংগঠনের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

শুক্রবার (১৫ মার্চ) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

যুবলীগের আদর্শ ও ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে শেখ ফজলে শামস পরশ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড সংগঠন। শেখ হাসিনার বাইরে এই সংগঠন অবস্থান নেওয়ার প্রশ্নই ওঠে না, এ ব্যাপারে বিভ্রান্তির সুযোগ নেই। একটি সুষ্ঠু প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যেই যুবলীগের আইনজীবীরা সমবেত হয়ে গত ৬ এবং ৭ মার্চ উৎসবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট দিয়েছেন। ৮ মার্চ নির্বাচন কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনা যুবলীগ কোনোভাবেই সমর্থন করে না। বিচ্ছিন্নভাবে কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তার নিরপেক্ষ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা হবে।  

একইসঙ্গে সার্বিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবতারণা হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।  

পরশ বলেন, যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বুকে ধারণ করে মানবিক যুবসমাজ প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS