News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
রমজানের প্রথম দিনেই দুঃসংবাদ দিলেন নুসরাত ফারিয়া

রমজানের প্রথম দিনেই দুঃসংবাদ দিলেন নুসরাত ফারিয়া

রমজানের প্রথম দিনেই দুঃসংবাদ দিলেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। তার বাবা মাজহারুল ইসলাম ব্রেইনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রাখা হয়েছে। অভিনেত্রী নিজেই ফেসবুকে এ খবর জানিয়েছেন।  

নুসরাত ফারিয়া রমজানের শুভেচ্ছা জানিয়েই বলেন, আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন।

এর আগে গত মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই নায়িকা নিজেও। গত ৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছিলেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার।  

সুস্থ হয়ে সম্প্রতি নুসরাত ফারিয়া তুরস্ক ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেছেন মাত্র কদিন হলো। এরইমধ্যে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS