News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ফিফটি হাঁকিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ বাড়াচ্ছেন কুশল মেন্ডিস

ফিফটি হাঁকিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ বাড়াচ্ছেন কুশল মেন্ডিস

দারুণ শুরুর পর দ্রুত তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে দলের হাল ধরেন কুশল মেন্ডিস।তাকে সঙ্গ দিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি চারিথ আসালঙ্কা। তবে একপ্রান্তে লড়াই চালিয়ে ফিফটি পূর্ণ করে নেন কুশল। তাকে সঙ্গ দিয়ে দলের সংগ্রহ বাড়াচ্ছেন জানিথ লিয়াঙ্গে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৭৪ রান।  

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে শ্রীলঙ্কা। সপ্তম ওভারে পঞ্চাশ রানের জুটি গড়েন উদ্বোধনী দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। ভয়ঙ্কর হতে থাকা এই জুটির দুজনকেই ফেরান তানজিম হাসান সাকিব। খানিক পর সামারাবিক্রমার উইকেটও তুলে নেন তিনি।

উদ্বোধনী জুটিতে ৫৯ বলে ৭১ রান যোগ করার পর দশম ওভারে এসে এই জুটি ভাঙেন তানজিম। তার বল আবিস্কার ব্যাটে লেগে তালুবন্দি হয় মুশফিকুর রহিমের। ৩৩ বলে ৩৩ রান করে ফেরেন লঙ্কান ওপেনার। নিজের পরের ওভারেই নিশাঙ্কাকে ফেরান তানজিম। ভুল টাইমিংয়ে লেগে খেলতে গিয়ে সৌম্য সরকারের তালুবন্দি হন নিশাঙ্কা। ফেরেন ২৮ বলে ৩৬ রান করে।  

চারে নেমে সুবিধা করতে পারেননি সামাবিক্রমা। ৩ রান করেই তানজিমের তৃতীয় শিকার হয়ে বিদায় নেন। এরপর আসালাঙ্কাকে সঙ্গে দিয়ে সংগ্রহ বাড়াতে থাকেন কুশল। তাদের ৪৪ রানের জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। তার বল লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটে স্পর্শ করাতে পারেননি আসালাঙ্কা। বোল্ড হয়ে তিনি ফেরেন ১৮ রান করে।  

তবে একপ্রান্ত আগলে ব্যাট চালাতে থাকেন কুশল। ৬৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ফিফটি পূর্ণ করে লিয়াঙ্গেকে সঙ্গে নিয়ে সংগ্রহ বাড়াচ্ছেন লঙ্কান অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS