News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হামজাকে আনার চেষ্টা চলছে: সালাউদ্দিন

হামজাকে আনার চেষ্টা চলছে: সালাউদ্দিন

অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে দেখা যাবে বাংলাদেশের জার্সিতে। লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার নিজেও ইঙ্গিত দিয়েছেন লাল-সবুজের জার্সিতে খেলার ব্যাপারে।এ নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের তুমুল মধ্যে আগ্রহের কমতি নেই। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর প্রেসিডেন্ট কাজী মো. সালাউদ্দিনও দেখালেন আশার আলো।  

ওপেন হার্ট সার্জারি পরবর্তী বিশ্রাম ও চিকিৎসার ফলোআপের জন্য গত ১৩ ফেব্রুয়ারি জার্মানি গিয়েছিলেন কাজী মো. সালাউদ্দিন। এক মাস পর আজ (মঙ্গলবার) সকালে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই বাফুফেতে এসেছিলেন তিনি। সকলের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি তিনি আলোচনা করেন নানা বিষয়ে।

এরই মাঝে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন মন্তব্য করেন সাম্প্রতিক সময়ে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে। গুঞ্জন রয়েছে খুব দ্রুতই বাংলাদেশের হয়ে খেলবেন তিনি। তবে বিষয়টা এত সহজ না বলে জানিয়েছেন সালাউদ্দিন।  

হামজার বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘বিষয়টা এত সহজ না। আমরা (বাফুফে) বা হামজা দুই পক্ষ চাইলেই সব হয়ে যাবে না। হামজার ক্লাবের ও সম্মতি থাকতে হবে। সে চাইলেই বা আমরা চাইলেই হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবে না। অনেক হিসাব আছে এখানে। আমরা চেষ্টা করছি। আমাদের অফিস যোগাযোগ করছে। হামজাকে আমরা আনতে চাই,’ যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS