News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
কন্যাসন্তানের মা হলেন মৌসুমী নাগ

কন্যাসন্তানের মা হলেন মৌসুমী নাগ

এবার কন্যাসন্তানের মা হলেন ছোট পর্দার অভিনয়শিল্পী মৌসুমী নাগ। রোববার (১০ মার্চ) একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয়।মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবকে বিয়ে করেন মৌসুমী নাগ। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়।  

এদিকে কন্যাসন্তানের মা হওয়া প্রসঙ্গে মৌসুমী নাগ বলেন, শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। এরপর সে একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। অনেক ভালো লাগছে। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।

এ অভিনেত্রী জানান, তার কন্যার নাম নীতিরি রাখবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হবে ডাক নাম। তবে পরিবারের সবাই মিলে পুরো নাম ঠিক করা হবে।

ছোট পর্দা দিয়ে শোবিজ অঙ্গনে কাজ শুরু করেন মৌসুমী নাগ। কাজ করেছেন বিজ্ঞানচিত্রেও। ‘রান আউট’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও তার অভিষেক ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS