News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
‘তুফান’র আগেই আরেক সিনেমা শেষ করেছেন নাবিলা

‘তুফান’র আগেই আরেক সিনেমা শেষ করেছেন নাবিলা

আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন মাসুমা রহমান নাবিলা। সিনেমাটি ২০১৬ সালে মুক্তি পাওয়ার চার বছর পর ‘১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি’তে দেখা যায় তাকে।সোমবার (১১ মার্চ) জানা যায়, শাকিব খানের নায়িকা হচ্ছেন নাবিলা।  

রায়হান রাফির পরিচালনায় সিনেমাটির প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও চরকি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বিষয়টি ঘোষণা দেওয়া হয়।

শুধু নাবিলাই নয়, সিনেমাটিতে দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তীকেও। যারা দুজনেই শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন।  

কিন্তু এবার জানা গেল, এটি হতে যাচ্ছে নাবিলা অভিনীত চতুর্থ সিনেমা। ইতোমধ্যেই অনেকটা গোপনে তৃতীয় সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে ‘বনলতা সেন’ নামের সেই সিনেমার শুটিং পরবর্তী কাজ চলমান।

২০২১-২২ সালের সরকারি অনুদান প্রাপ্ত সিনেমাটি এটি। যা নির্মাণ করছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি এর আগে ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের একটি সিনেমা নির্মাণ করে আলোচনায় আসেন।

উপস্থাপনা দিয়ে নাবিলার শোবিজে কাজ শুরু হয়। টেলিভিশন নাটকেও কাজ করেছেন তিনি। এরপর কাজ করেছেন সিনেমায়। চার বছরের ব্যবধানে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS