News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সালমান খানের হাতঘড়ির দাম ৩১ কোটি টাকা!

সালমান খানের হাতঘড়ির দাম ৩১ কোটি টাকা!

বলিউড অভিনেতা সালমান খান এবার আলোচনায় উঠে এলেন হাতঘড়ির জন্য। তার একটি হাতঘড়ি নজর কেড়েছে নেটিজেনদের।কারণ এ ঘড়ির মূল্য জানলে চোখ কপালে উঠে যাবে যে কারও!

দ্য ইন্ডিয়ান হোরোলজির বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, সালমানের হাতের ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড পাটেক ফিলিপ। ৮.৬৬ ক্যারেটের ১৩০টি হিরা ব্যবহার করা হয়েছে এতে। ঘড়িটির মূল্য ২৩.৫৪ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ২০ লাখ টাকার বেশি।

পাটেক ফিলিপের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে সালমানের হাতঘড়িটি পাওয়া যায়। ঘড়ির অন্যান্য তথ্য ঠিক থাকলেও এর মূল্য উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। তবে সালমানের ঘড়িটি নিয়ে জোর চর্চা চলছে সামাজিকমাধ্যমে!

সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমায়ও তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। ২০২৩ সালের নভেম্বর বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পায় এটি। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা পরিচালনা করেন মণীশ শর্মা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS