News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে মৌসুমী মৌ

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে মৌসুমী মৌ

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উপস্থাপিকা মৌসুমী মৌ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর তিনি নিজেই জানিয়েছেন।

ফেসবুকে মৌ লেখেন, ‘ফুসফুসে ইনফেকশনের কারণে আজ (গতকাল শুক্রবার) বিপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচের পোস্ট শো ক্যানসেল করতে হলো।

এরপর তিনি লেখেন, জীবন মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় কেউ বলতে পারবে না। কিন্তু হতাশ হলে চলবে না। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। ফরচুন বরিশালকে অভিনন্দন বিপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ায়।

সবশেষে মৌসুমী মৌ লেখেন, এবারের বিপিএলে বহুবার আমি ফরচুন বরিশালের ম্যাচ শেষে বলেছি,  আনফরচুনেটলি হেরে গেছে ফরচুন বরিশাল। শেষপর্যন্ত জয়টা কিন্তু তাদেরই হলো। জীবনও এমনই পুরোটা গেম। কেউ জিতে কেউ হারে!

কয়েক দিন আগেই বিয়ে করেছেন মৌসুমী মৌ। সামাজিকমাধ্যমে সে খবর নিজেই জানিয়েছিলেন। এবার জানালেন অসুস্থতার খবর।

গেল এক দশক ধরে উপস্থাপনায় জনপ্রিয় মুখ মৌসুমী মৌ। উপস্থাপনার সঙ্গে অভিনেত্রী হিসেবে ২০ টিরও বেশি নাটকে কাজ করেছেন তিনি। তাকে দেখা গেছে ওয়েব ফিল্মেও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS