News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
প্রীতির জোড়া গোলে বাংলাদেশের শুভসূচনা

প্রীতির জোড়া গোলে বাংলাদেশের শুভসূচনা

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জিতেছে ২-০ গোলে। দুটি গোলই হয়েছে বিরতির আগেই, করেছেন সুরভী আকন্দ প্রীতি।

ম্যাচের শুরু থেকেই নেপালকে চেপে ধরে বাংলাদেশ। সফরকারীদের জয়ের ব্যাবধান আরও বড় হতে পারত। ২৪ মিনিটে সাথী মুন্ডার দারুণ এক মুভে থ্রু বল ঠেলে দেন বক্সের ভেতরে। গোল বাঁচাতে নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসেও বলের নাগাল পাননি। বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন।

৫ মিনিট পর সেই প্রীতিই ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাম দিকে বল নিয়ে আক্রমণে ছিলেন বাংলাদেশের আলফি। নেপালের গোলরক্ষক তাকে বাধা দিতে গিয়ে ফেলে দেন। ফলে পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি রেফারি। স্পট কিক থেকে বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন প্রীতি। রেফারির শেষ বাঁশি যখন বেজেছে, বাংলাদেশ দুই গোলে এগিয়ে থেকে তিন পয়েন্ট নিশ্চিত করে।

রাউন্ড রবিন লিগ পর্বে ৫ মার্চ ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুর উচ্চতা ও জল হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ সময় পেয়েছে দু’দিন। প্রস্তুতি যে ভালো হয়েছে তার প্রমাণ মিলেছে প্রথম ম্যাচেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS