News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা

বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা

এবারের বিপিএল এখন শেষ প্রান্তে। শুক্রবার সন্ধ্যায় শিরোপা লড়াইয়ে নামবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।পঞ্চম শিরোপার খোঁজে রয়েছে কুমিল্লা, বরিশালের চাওয়া প্রথমবারের মতো ট্রফি ঘরে তোলার।  

ফাইনালের আগে এবারের বিপিএলের প্রাইজমানি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, গত আসরের মতো এবারও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। রানার আপ দলের জন্য থাকছে এক কোটি টাকা।

ব্যক্তিগত পুরস্কারও থাকছে ফাইনাল শেষ। শিরোপা লড়াইয়ের ম্যাচের সেরা খেলোয়াড় পাঁচ লাখ টাকা পাবেন। টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন তিন লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে দশ লাখ টাকা। সর্বোচ্চ উইকেট শিকারী ও সর্বোচ্চ রান সংগ্রাহকও পাবেন পাঁচ লাখ টাকা।  

সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ফরচুন বরিশালের তামিম ইকবালের সঙ্গে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহীদ হৃদয়। তারা দুজনের দলই ফাইনালে উঠেছে। ১৪ ইনিংসে ৪৫৩ রান তামিমের, এক ইনিংস কম খেলা হৃদয় করেছেন ৪৪৭ রান। লিগ পর্বেই দল বাদ গেলেও ২২ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে শরিফুল, দ্বিতীয় অবস্থানে থাকা সাকিবের ১৭ উইকেট; তার দল ফাইনালে খেলছে না।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS