News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
৭ মাসে রেমিট্যান্স এসেছে এক লাখ ৪২ হাজার কোটি টাকা

৭ মাসে রেমিট্যান্স এসেছে এক লাখ ৪২ হাজার কোটি টাকা

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম সাত মাসে প্রবাসীদের থেকে রেমিট্যান্স এসেছে এক হাজার ২৯০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ এক লাখ ৪১ হাজার ৯০০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের করা প্রশ্নে তিনি এ তথ্য জানান।

বিভিন্ন দেশ থেকে আসা রেমিট্যান্সের তথ্যচিত্র তুলে ধরে অর্থমন্ত্রী আরও জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে দুই হাজার ৪২৫ মিলিয়ন, যুক্তরাজ্য থেকে এক হাজার ৬১০ মিলিয়ন, সৌদি আরব থেকে এক হাজার ৬০১ মিলিয়ন, যুক্তরাষ্ট্র থেকে এক হাজার ৩৩২ মিলিয়ন, ইতালি থেকে ৯০০ মিলিয়ন, কুয়েত থেকে ৮৫০ মিলিয়ন, মালয়েশিয়া থেকে ৮৪১ মিলিয়ন, কাতার থেকে ৬৩৭ মিলিয়ন, ওমান থেকে ৫৩৫ মিলিয়ন, সিঙ্গাপুর থেকে ৩৩২ মিলিয়ন ও অন্যান্য দেশ থেকে আরও এক হাজার ৮৫৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে।  

তাছাড়া চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের করা প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, চলতি (২০২৩-২৪) অর্থবছরের পৌনে সাত মাসে (২৪ জানুয়ারি পর্যন্ত) রাজস্ব আদায় হয়েছে প্রায় এক লাখ ৯৮ হাজার কোটি (১ লাখ ৯৭ হাজার ৮৩৯ কোটি) টাকা। একই সঙ্গে চলতি অর্থবছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত সাময়িক স্ট্যাম্প শুল্ক আহরণের পরিমাণ এক হাজার ৬২৬ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS