News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ব্যাডমিন্টন খেলোয়াড়কে বিয়ে করছেন তাপসী

ব্যাডমিন্টন খেলোয়াড়কে বিয়ে করছেন তাপসী

বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।  

জানা গেছে, দীর্ঘ ১০ বছরের প্রেম অধ্যায় পেরিয়ে প্রেমিক, ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করছেন।

তাপসীর বিয়েতে সানাইয়ের পাশাপাশি পাশ্চাত্য সংগীতের সুর শোনা যাবে বোধ হয়। কারণ, পাত্র ভিনদেশি। ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা।

মার্চের শেষের দিকেই তাপসী আর ম্যাথিয়াসের চার হাত এক হবে বলে শোনা যাচ্ছে। পাত্র বিদেশি হলেও দেশের মাটিতে বিয়ে করতে চলেছেন তাপসী। আর এ ক্ষেত্রে তিনি বলিউড নায়িকাদের পথ ধরে হাঁটতে চলেছেন বলে শোনা যাচ্ছে।

রাজস্থানের উদয়পুর শহরে তাপসী আর ম্যাথিয়াসের বিয়ের আসর বসবে। তবে তাদের বিয়েতে সে রকম কোনো আড়ম্বর হবে না। এই যুগল বিটাউনের চাকচিক্যের বাইরে গিয়ে ঘরোয়াভাবে নাকি বিয়ে করবেন। শিখ ও খ্রিষ্টান দুই রীতি মেনে তারা বিয়ে করবেন। কারণ, পাত্রী শিখ পরিবারের কন্যা আর পাত্র ক্যাথলিক।

তাপসীকে সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ডানকি’ সিনপমায় শাহরুখ খানের নায়িকা হিসেবে। বর্তমানে অক্ষয় কুমারের সঙ্গে ‘খেল খেল মে’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এছাড়া তার হাতে রয়েছে ‘ওহ লাড়কি হ্যায় কাহাঁ’, ‘ফির আয়ি হাসিনা দিলরুবা’ নামের দুটি সিনেমা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS