News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সাকিবের নতুন ঠিকানা শেখ জামাল 

সাকিবের নতুন ঠিকানা শেখ জামাল 

গত আসরে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন সাকিব আল হাসান। এবার তার ঠিকানা বদলে গেছে।শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠ মাতাবেন তিনি। বুধবার দলবদলের প্রথম দিনে অনলাইনে নিজের দলবদল সেরেছেন সাকিব।  

সাকিবের সঙ্গে এবার শেখ জামালে যোগ দিয়েছেন ইয়াসির আলী রাব্বি, রিপন মণ্ডল ও টিপু সুলতানও। গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার্স, পারটেক্স, শাইনপুকুর ও সিটি ক্লাব প্রথম দিনের দলবদলে অংশ নিয়েছে।

প্রাইম ব্যাংকের হয়ে এবার খেলবেন সাব্বির রহমান, এনামুল হক ও সানজামুল ইসলাম। দলটিতে থেকে যাচ্ছেন বড় দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সবমিলিয়ে পঞ্চাশের বেশি ক্রিকেটার আজ তাদের দলবদল সেরেছেন অনলাইনে।  

প্রতিবারের মতো এবারও শক্তিশালী দল গড়তে যাচ্ছে আবাহনী। পেসার শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের ঠিকানা দলটি, খেলবেন তরুণ পেসার নাহিদ রানাও। এছাড়া শেখ জামাল থেকে আবাহনীতে যাচ্ছেন তাওহীদ হৃদয়।  

প্রিমিয়ার লিগের দল বদলের বাকি আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার শেষদিনে করবে দলগুলো। এবার কোনো বিদেশি থাকছে না। আগামী ৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ঘরোয়া ক্রিকেটে মর্যাদার ডিপিএল।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS