News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন নান্নু

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন নান্নু

প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে এ মাসেই সরে যাচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রায় এক যুগ পর এই পদ ছাড়ছেন তিনি।গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক হবেন ওই ঘোষণাও আগেই দেওয়া হয়েছিল।  

তখন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বিসিবিতেই রাখা হবে নির্বাচকের দায়িত্বে থেকে সরিয়ে দেওয়া নান্নু ও হাবিবুল বাশার সুমনকে। এরপর নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পান সুমন। এবার বিসিবিতে চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিচ্ছেন নান্নু, তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।  

এ বিভাগে মূলত হেড অব প্রোগ্রাম অস্ট্রেলিয়ান ডেভিড মুরসের সঙ্গে কাজ করবেন নান্নু। বিসিবির বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, গেম ডেভেলপমেন্ট, টুর্নামেন্ট এসব নিয়ে কাজ করবেন তিনি। সার্বিকভাবে ক্রিকেটের সবকিছুর উন্নতিতেই চোখ থাকবে তাদের।  

প্রায় এক যুগ বিসিবির প্রধান নির্বাচক ছিলেন নান্নু। নানা আলোচনা-সমালোচনার পর গত ১২ ফেব্রুয়ারি বোর্ডসভায় তার সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবিতে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন নান্নু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS