News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ফ্রান্স প্রেসিডেন্টের দাওয়াতে যাবেন এমবাপ্পে

ফ্রান্স প্রেসিডেন্টের দাওয়াতে যাবেন এমবাপ্পে

চলতি মৌসুম শেষে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে। এমনটাই জানাচ্ছে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো।যদিও পিএসজি বা রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এনিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে এই গুঞ্জনের মাঝেই আজ ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর দাওয়াতে যাচ্ছেন এমবাপ্পে।

রাষ্ট্রীয় সফরে আজ ফ্রান্স যাওয়ার কথা রয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির। বিকেলে তাকে নিজের বাসভবন এলিসে প্যালেসে তাকে আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট। সেখানে ‘সারপ্রাইজ গেস্ট’ হিসেবে থাকবেন এমবাপ্পে। সঙ্গে থাকবেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফিও।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, এমবাপ্পে সিদ্ধান্তের ওপর কেউই এবার সেভাবে প্রভাব কাটাতে পারবেন না। দুই বছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছে তারা।

ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখে আসছেন এমবাপ্পে। ফরাসি এই তারকাকে দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে রিয়ালও। ২০২২ সালে এনিয়ে গুঞ্জন আরও বাড়তে থাকে। এমনকি অনেকে ভেবেই নিয়েছিলেন যে এমবাপ্পে রিয়ালে আসবেন। কিন্তু রিয়াল প্রেসিডেন্টকে ফোন করে পিএসজির সঙ্গে নতুন চুক্তির কথা জানান এমবাপ্পে। তার এমন অবাক করা সিদ্ধান্তের পেছনে ফ্রান্স প্রেসিডেন্টের হাত ছিল বলে ধারণা করা হয়।

তবে এবার তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। গত মৌসুম শেষেই এমবাপ্পে জানিয়েছিলেন পিএসজির সঙ্গে নতুন করে আর কোনো চুক্তি করবেন না তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS