News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো কুমিল্লা

রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো কুমিল্লা

লিগ পর্বের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার মুখোমুখি হয়েছে প্রথম কোয়ালিফায়ারে। যেখানে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লা।

আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কোয়ালিফায়ার ম্যাচটিতে যে দল জিতবে, সেই দল সরাসরি ফাইনালে উঠে যাবে। আর হেরে যাওয়া দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে অপেক্ষায় আছে এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানো ফরচুন বরিশাল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রংপুরে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরান এবং আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি। দুজনেই আছেন একাদশে।

লিগ পর্বে ১২ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল রংপুর। বিপরীতে ৮ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে কুমিল্লা ছিল দ্বিতীয় স্থানে। লিগ পর্বে টানা ৮ ম্যাচ জেতার পর শেষ ম্যাচে হেরেছিল রংপুর। অন্যদিকে শেষ ৩ ম্যাচের ২টিতেই হেরেছিল কুমিল্লা।  

রংপুরের একাদশ: সাকিব আল হাসান, রনি তালুকদার, নিকোলাস পুরান, নুরুল হাসান (অধিনায়ক-উইকেটকিপার), মাহেদী হাসান, মোহাম্মদ নবি, জেমস নিশাম, শামিম হোসেন, হাসান মাহমুদ, ফজলহক ফারুকি ও আবু হায়দার।

কুমিল্লার একাদশ: লিটন দাস (অধিনায়ক), জনসন চার্লস, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আন্দ্রে রাসেল, মঈন আলী, জাকের আলী, সুনীল নারিন, তানভীর ইসলাম, মুশফিক হাসান এবং রোহানাতদ্দৌলা বর্ষণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS