News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
কামিন্সের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ অস্ট্রেলিয়ার

কামিন্সের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ অস্ট্রেলিয়ার

চাপের মুখ থেকে তুলে নিয়ে দলকে এনে দিলেন লড়াই করার মতো পুঁজি। পরে আলো ছড়ালেন বল হাতেও।৩ ওভারে মাত্র ১৯ রান দিয়ে শিকার করেছেন একটি উইকেট। প্যাট কামিন্সের অলরাউন্ড পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা।  

অকল্যান্ডে টস জিতে আগে অজিদের ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ট্রাভিস হেডের ঝোড়ো ব্যাটিংয়ে দারুণ শুরু পায় সফরকারীরা। কিন্তু বাঁহাতি এই ওপেনার ফিরতেই ধস নামে অজিদের ব্যাটিংয়ে। ২২ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৫ রান করেন হেড।  

শেষদিকে ২২ বলে ৫ চারে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন কামিন্স। তাতে ভর করে অলআউট হওয়ার আগে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় অজিরা। কিউইদের লকি ফার্গুসন ১২ রানে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন। এছাড়া দুটি করে নেন অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স ও মিচেল স্যান্টনার।

তাড়া করতে নেমে ১০২ এর  বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। ইনিংস শেষ হওয়ার তিন ওভার আগেই তাদের গুটিয়ে দেয় অজিরা। অ্যাডাম জ্যাম্পা শিকার করেন সর্বোচ্চ চারটি উইকেট। এছাড়া দুটি উইকেট নিয়েছেন ন্যাথান এলিস। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪২ রান এসেছে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন কামিন্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS