News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
একা একা লাগে: বিচ্ছেদ ঘোষণার পর মাহি

একা একা লাগে: বিচ্ছেদ ঘোষণার পর মাহি

আলোচিত নায়িকা মাহিয়া মাহির সময়টা ভালো যাচ্ছে না। অভিনেত্রী তার দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকে তারা আলাদা থাকছেন।

জীবনের এই খারাপ সময়ে একাকিত্ব গ্রাস করেছে মাহিকে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টায় নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি।  

ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, ‘একা একা লাগে’।

এর আগে ভিডিও বার্তায় মাহি জানিয়েছিলেন, আসলে কী কারণে একটি ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটি তৃতীয় পক্ষ কেউ বলতে পারবে না সেই দুইজন মানুষ ছাড়া। আর তাই সব কিছু মিলিয়েই দুজন দুজনের প্রতি সম্মান রেখেই আলাদা হচ্ছেন তারা।

এদিন ছেলে ফারিশকে নিয়ে অভিনেত্রী বলেন, আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্টস করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্টস করবেন না, সে যেমনি হোক না কেনো দেখতে।

উল্লেখ্য, ২০২১ সালে গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল।

এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS