News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ঈদে মুক্তি পাবে ‘মেঘনা কন্যা’

ঈদে মুক্তি পাবে ‘মেঘনা কন্যা’

নারী পাচারকে কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শেকলভাঙার গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘মেঘনা কন্যা’। আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ফুয়াদ চৌধুরীর পরিচালিত চলচ্চিত্রটি।

নির্মাতা জানিয়েছেন, নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্নপূরণের গল্প।

এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে।

এর সংগীতায়োজনে রয়েছেন চিরকুট’খ্যাত শারমিন সুলতানা সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক।

আনোয়ার আজাদ ফিল্ম’স ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি।

এর আগে কানাডার টরন্টোর এটি স্থানীয় মাল্টিপ্লেক্সে ২০২৩ সালের ১৫ অক্টোবর সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বিশ্বজুড়ে সিনেমাটিকে উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS