News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ৩১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। 

এদিন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী পরীমণির পক্ষে আদালতে হাজিরা দেন। তিনি মামলাটি উচ্চ আদালতে স্থগিতাদেশ শুনানি শেষে আদেশ না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী কার্যক্রমের জন্য নতুন দিন ধার্য করেন। এদিন মামলায় জামিনে থাকা অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। 

গত বছরের ২ জুন পরীমণিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করেন আদালত। গত বছরের ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২০২২ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এসময় পরীমণির বাসায় বিভিন্ন ধরণের মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS