News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হিলি দিয়ে প্রথমবার ভারত থেকে কচুর মুখী আমদানি

হিলি দিয়ে প্রথমবার ভারত থেকে কচুর মুখী আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে কচুর মুখী আমদানি হয়েছে।  

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রকি ট্রেডার্স নামে আমদানিকারক প্রতিষ্ঠান একটি মিনি পিকআপ ভ্যানে করে ভারত থেকে কচুর মুখী বাংলাদেশে এনেছে।

ভারতের দক্ষিণ দিনাজপুরের দেবানসি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কচুর মুখী রপ্তানি করল।  

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ জানান, সোমবার বিকেলে প্রথমবারের মতো ১১ হাজার ১৮৬ কেজি কচুর মুখী নিয়ে একটি মিনি পিকআপ ভ্যান ভারত থেকে বন্দরে আসে। কাস্টমস শুল্কায়নসহ সব প্রক্রিয়া শেষে পণ্যটির আউট পাস ইস্যু করবে। এরপর অমদানি করা পণ্যটি বন্দর থেকে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টকে বুঝিয়ে দেওয়া হবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, এবারই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখী আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের দপ্তরে ডকুমেন্টসসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। আমরা পরীক্ষা- নিরীক্ষা করে সনদ দিলে কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে পণ্যটি হস্তান্তর করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS