News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পর্যটন খাতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

পর্যটন খাতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে গুলশান কার্যালয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের উপদেষ্টা মোহাম্মদ আলী জান্নাহ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।তিনি দেশটিতে বিভিন্ন পণ্য রপ্তা‌নি এবং পারস্পরিক বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়নের বিষয়েও জোর দেন।

সালমান এফ রহমান বলেন, উভয় দেশের বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার বিষয়ে আন্তরিক পরিবেশে বিস্তারিত আলোচনা হয়েছে। মালদ্বীপের রিসোর্ট ও হোটেল সংশ্লিষ্ট সাপ্লাই চেইনে যুক্ত হওয়ারও বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া দেশটিতে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়ানোরও সুযোগ রয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্টের উপদেষ্টা মোহাম্মদ আলী জান্নাহ বলেন, আমরা সমন্বিত যৌথ উদ্যোগ নিতে পারি, যা উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে।  

তিনি বাংলাদেশি কর্মীদের মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS