News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
‘ইউএনও’ হলেন অপূর্ব!

‘ইউএনও’ হলেন অপূর্ব!

‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’ সেই দেশপ্রেমের প্রমাণ দেখাতে পর্দায় আসছেন অপূর্ব। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে অরিজিনাল ফিল্ম ‘ইউএনও স্যার’।যেখানে একটি উপজেলার ইউএনও চরিত্রে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে।

ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি কর্মকর্তা কী করতে পারেন, তাই দেখা যাবে ফিল্মটিতে।  

আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এই নির্মাতা বলেন, আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। শিল্পী কলাকুশলীসহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিলো কাজটা ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে।

‘ইউএনও স্যার’-এ  অপূর্ব ছাড়াও ফিল্মে আরও অভিনয় করেছেন সুহাসিনী অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়াসহ অনেকে। ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS