News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আল্লাহ আমার পরিবারের পরীক্ষা নিচ্ছেন: তিশা

আল্লাহ আমার পরিবারের পরীক্ষা নিচ্ছেন: তিশা

সময় খুব খারাপ যাচ্ছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তার পরিবারের। হাসপাতালেই কাটছে তাদের দিন-রাত।

তিশার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার হাসপাতালে ভর্তি হলেন এ তারকা দম্পতির মেয়ে।  

সামাজিকমাধ্যমে প্রকাশ করলেন সন্তানের ক্যানুলা করা হাতের ছবি আপলোড করে সে কথাই জানালেন তিশা। ক্যাপশনে লিখলেন, তার পরিবারের পরীক্ষা চলছে।

ছবিতে দেখা যাচ্ছে তিশার কন্যা ইলহামের তুলতুলে নরম হাতে জায়গা করে নিয়েছে ক্যানুলা।

ছবির ক্যাপশনে তিশা লিখেছেন- ‘আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারের ও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ। ’

গত ২২ জানুয়ারি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। ব্রেন স্ট্রোক হয়েছিল তার। বেশ কয়েকদিন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৯ জানুয়ারি বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

মোস্তফা সরয়ার ফারুকীর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। এতে ইলহামকেও দেখা গেছে। আরও অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, ইরেশ যাকের, ডিপজল, শরাফ আহমেদ জীবন, ডলি জহুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS