News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ফারিণের নায়ক হলেন গায়ক প্রীতম

ফারিণের নায়ক হলেন গায়ক প্রীতম

আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মিনিস্ট্রি অফ লাভ-এর দ্বিতীয় সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ।

‘কাছের মানুষ দূরে থুইয়া’র বড় অংশের শুটিং হয়েছে রাজশাহীতে আর বাকি শুটিং হয়েছে অস্ট্রেলিয়াতে। শুটের সুবাদেই অভিনেতা ও কলাকুশলীসহ বড় একটা টিম গিয়েছিল অস্ট্রেলিয়ায়। সেখানে যেতে গিয়ে সবাই ভিসা পেয়েছিল ঠিকঠাক। তবে বিড়ম্বনায় পরেন তাসনিয়া ফারিণ।

কারণ হিসেবে পরিচালক বলেন, আমরা সবাই ঝামেলা ছাড়াই ভিসা পেলাম। কিন্তু ফারিণের জন্য আমাদের শুটিং পেছাতে হলো। কেননা ফারিণের ফেসবুকে নাম ছিল তাসনিয়া ফারিণ আর তার পাসপোর্টে নাম ছিল ভিন্ন। সে জন্য প্রথমে রিজেক্ট হয়েছিল তার ভিসা। অবশ্য পরবর্তীতে সে সমস্যার সমাধান হয়। ফারিণ অস্ট্রেলিয়া যান। ভালোভাবে শুটিং শেষ করেন।  

রাজশাহী ও অস্ট্রেলিয়ার দুই জায়গাতে প্রেমের গল্প বলার মতো দারুণ সব জায়গা পেয়েছেন বলে জানান পরিচালক শিহাব শাহীন। পরিচালক বলেন, আমাদের সিনেমার গল্পটাই এমন যে, মফস্বল থেকে একদম শহর পর্যন্ত চলবে প্রেমের কাহিনী। সেই সঙ্গে এই দুই জায়গাতেই সবার এতো এতো হেল্প পেয়েছি তাতে আমাদের কাজটা আরও সহজ হয়েছে।

এই সিনেমায় দেখা মিলবে নতুন মুখ রূপন্তী আকিদের। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, ও শাহীন শাহনেওয়াজ প্রমুখ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS