News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
এফডিসিতে নির্বাচন আজ, ভোটগ্রহণ সন্ধ্যা ৭টা পর্যন্ত

এফডিসিতে নির্বাচন আজ, ভোটগ্রহণ সন্ধ্যা ৭টা পর্যন্ত

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)। এদিন বিএফডিসিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। তারা হলেন- সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয় ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু-আতিকুর রহমান নাদিম। ফিল্ম ক্লাবের সদস্যরা ভোটের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন।

এবারের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী প্রযোজক-নেতা সামসুল আলম বলেন, আমার আমলেই ক্লাবের সাফল্য বেশি। কারণ, ক্লাবের সুন্দর একটি মনোরম পরিবেশ থেকে শুরু করে সদস্যদের স্বার্থ রক্ষার সব ধরনের কাজ করেছি। এবার নির্বাচিত হলে ক্লাবটিকে আরও সুন্দর করে সাজাব।

আরেক সভাপতি পদপ্রার্থী কিবরিয়া লিপু বলেন, আমাদের প্যানেল নির্বাচিত করলে ক্লাবের উন্নয়নে কাজ করব। বিগত কমিটিতে দায়িত্ব পালন করেছি সততা ও নিষ্ঠার সঙ্গে। সুযোগ পেলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS