News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
শনিবার দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে পিটিআই

শনিবার দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে পিটিআই

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শনিবার দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ‘নজিরবিহীন, ব্যাপক এবং নির্লজ্জ কারচুপির’ বিরুদ্ধে দলটির এ বিক্ষোভ।

এক্স হ্যান্ডলে এক পোস্টে পিটিআই দাবি করে, তারা জাতীয় পরিষদে ১৮০টি আসনে জয় পেয়েছে। পার্লামেন্টে তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্ধেকে নেমে এসেছে।

দলের নেতা হাম্মাদ আজহার বলেন, দুপুর ২টায় বিক্ষোভ হবে। তবে পিটিআই দুপুর ১২টায় বিক্ষোভের সময় নির্ধারণ করেছে।

এদিকে সরকার গঠন নিয়ে সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার জানান, পিএমএল-এন ও পিপির মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা হয়েছে। সমন্বয় কমিটির বৈঠকে সরকার গঠনের বিষয়ে অগ্রগতি হয়েছে।  

এক্সে এক পোস্টে পিএমএল-এন নেতা বলেন, সপ্তাহ শেষে সমন্বয় কমিটির তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।

পিএমএল-এনের পক্ষে দার, সরদার আয়াজ সাদিক, সিনেটর আজম নাজির তারার ও মালিক মোহাম্মদ আহমেদ খান এবং পিপিপির পক্ষে মুরাদ আলি শাহ, কামার জামান কাইরা সাইদ ঘানি ও নাদিম আফজাল চান বৈঠকে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS