News Headline :
অদম্য চার নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫ জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা: দ্বিতীয় দিনে ৩ বিভাগের প্রশিক্ষণ রমজান ও ঈদ উপলক্ষে গুম–শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক জ্বালানি তেল সংকটের আতঙ্ক: সীমিত বিক্রিতে বাড়ছে ভোগান্তি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কুর্দিদের ‘ধ্বংস’ করে দেবে আইআরজিসি ইরানকে মার্কিন সামরিক স্থাপনার তথ্য দিচ্ছে রাশিয়া ইরানি হামলা মোকাবিলায় সৌদি প্রতিরক্ষামন্ত্রী-পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন লক্ষ্যবস্তু খুঁজছে ইরানে আজ ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের
মির্জা ফখরুল ও আমীর খসরু কারামুক্ত

মির্জা ফখরুল ও আমীর খসরু কারামুক্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ)  সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকাল পৌনে চারটার দিকে মহাসচিব ফখরুল ও আমির খসরু কারাগারের মূল ফটক থেকে বেরিয়ে যান। তারা দুজনই কারাগার থেকে জামিনে মুক্ত হলেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা হলে ২৯ অক্টোবর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকেও গুলশানের বাসা গ্রেপ্তার করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ বিভিন্ন অভিযোগে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় বিএনপির এই দুই নেতাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS