News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ভালোবাসা দিবসে এলো ‘দরদ’র ফার্স্ট লুক পোস্টার

ভালোবাসা দিবসে এলো ‘দরদ’র ফার্স্ট লুক পোস্টার

ঢালিউডের সুপারস্টার শাকিব খান অভিনীত প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে এই নায়কের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।ভালোবাসা দিবস উপলক্ষে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। তবে ভক্তদের হতাশ না করে আজ ভালোবাসা দিবসে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার।

বেলা সড়ে ১১টায় দরদের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই রীতিমতো ভাইরাল। ফার্স্ট লুকে নতুনত্ব না থাকলেও শাকিব খানের ক্ষিপ্র দৃষ্টি নজর কেড়েছে। হাত ও মুখমণ্ডলে তাজা রক্তের মাখামাখির সঙ্গে তার চোখে যেন আগ্নেয়গিরির উত্তাপ।

ভালোবাসার দিনে ফেসবুকে ফার্স্ট লুকের মন্তব্যের ঘরে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন শাকিবিয়ানরা। কেউ জানিয়েছেন, শুভকামনা। আবার কেউ লেখেন, ‘মুখিয়ে আছি, তর সইছে না। ’

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এর দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ছয়টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS