News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
চুল পাকা রোধ করবে যে তেল

চুল পাকা রোধ করবে যে তেল

বিভিন্ন কারণে চুলে পাক ধরে। আসলে আমাদের ডায়েটে সামান্য পরিবর্তন ও ঘরোয়া তেল ব্যবহারেই চুল সাদা হওয়া থেকে বাঁচানো যায়।চুলের বিভিন্ন সমস্যার সমাধানে তিলের তেল ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি উজ্জ্বল ও ঝলমলে রাখার পাশাপাশি চুলের অকালে পেকে যাওয়া রোধ করতে কার্যকর। যেভাবে ব্যবহার করবেন তিলের তেল:

সমপরিমাণ তিলের তেল ও আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। তোয়ালে গরম পানিতে ডুবিয়ে চুল জড়িয়ে রাখুন। ৪০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

দুই টেবিল চামচ তিলের তেলের সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে সসপ্যানে গরম করে নিন। ঠাণ্ডা হলে মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

এক চামচ আদার রসের সঙ্গে দুই টেবিল চামচ তিলের তেল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগান। ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ডিম ফেটিয়ে দুই টেবিল চামচ তিলের তেল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তিন টেবিল চামচ তিলের তেলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।  

অসময়ে চুল পেকে যাওয়া থামানো যেতে পারে। সেই জন্য প্রয়োজন খাওয়া-দাওয়া ও দৈনন্দিন জীবনযাপনে শৃঙ্খলা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS