News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
দৃশ্যপট কখন কী হয়, তা পরিষ্কার নয়: ওবায়দুল কাদের

দৃশ্যপট কখন কী হয়, তা পরিষ্কার নয়: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, অন্যান্য বিষয়ের সঙ্গে মার্কিন নির্বাচন নিয়ে কথা হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে, কিন্তু আমেরিকাকে সরাসরি হোস্টাইল (বৈরী) করে বন্ধুত্ব আমরা চাই না। আমরা সবার সঙ্গে সম্পর্ক রাখতে চাই। আমাদের যে সম্পর্ক আছে, তার উন্নয়ন করতে চাই।

তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন (জো বাইডেন) চিঠি দিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা বলেছেন। এখানে একটি অঙ্গীকার আছে। আমরা কারও সঙ্গে হোস্টাইল অ্যাটিটিউডে (বৈরী মনোভাব) যেতে চাই না।

ওবায়দুল কাদের বলেন, আরেকটি বিষয়ে কথা হয়েছে। দৃশ্যপট কখন কী হয়, আমেরিকার নির্বাচনে কী ফল আসবে, তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। পত্রপত্রিকায় দেখি যে ট্রাম্পই রিপাবলিকানদের নমিনেশন পেতে যাচ্ছেন। আবার জনমত জরিপে তিনি পিছিয়ে আছেন। কাজেই ২০২৪ সালে আমেরিকার নির্বাচনের ফল কী হবে, এ মুহূর্তে বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS