News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আইনগত বিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে ব্র্যাড পিট-জোলি‍!

আইনগত বিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে ব্র্যাড পিট-জোলি‍!

বিয়ের মাত্র দুই বছর পর ২০১৬ সালে ডিভোর্স ফাইল করেন তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। তার পর থেকে তাদের আইনি লড়াই চলছেই।অবশেষে আইনগত বিচ্ছেদের দ্বারপ্রান্তে তারা।

সম্প্রতি দুজনেই তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস জমা দিয়েছেন আদালতে। আইনগত বিচ্ছেদের জন্য এটি ছিল চূড়ান্ত পদক্ষেপগুলোর একটি।

গেল দুই বছর ব্র্যাড পিট-জোলির আইনি লড়াইয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। দুজনের কাছেই একাধিকবার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস চাওয়া হলেও সাড়া মেলেনি। অবশেষে তারা জমা দিলেন।

ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তান। ম্যাডক্স, জাহারা, শিলো, প্যাক্স এবং যমজ নক্স এবং ভিভিয়েন বর্তমানে মায়ের সঙ্গেই আছে। সন্তানদের হেফাজত চুক্তি নিয়েও চলছিল আইনি লড়াই।

সিনেমায় কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। এরপর দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর বিচ্ছেদ হয় তাদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS