News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
আমি মারা গেলে পলাশ সবসময় স্মরণ করবে: অমি

আমি মারা গেলে পলাশ সবসময় স্মরণ করবে: অমি

অভিনেতা জিয়াউল হক পলাশের জন্মদিন শনিবার (৩ ফেব্রুয়ারি)। ১৯৯৩ সালের আজকের এই দিনে নোয়াখালীর কালিকাপুর গ্রামে জন্ম নেওয়া পলাশ।শৈশব নিজ জেলায় কাটলেও বেড়ে উঠেছেন ঢাকার নাখালপাড়ায়।

পলাশের জন্মদিনে রাত ১২টার পর থেকেই ভক্ত-শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানাচ্ছেন। তবে শুভেচ্ছা জানাতে গিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি যেন প্রশংসার ঝাঁপি খুলে বসলেন। একইসঙ্গে আবেগপ্রবণও হয়েছেন সময়ের জনপ্রিয় এই নির্মাতা।  

পলাশের একটি ছবি শেয়ার করেন নির্মাতা কাজল আরেফিন অমি। যেটি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘অসময়’ ওয়েব ফিল্মের লুক। ক্যাপশনে এই নির্মাতা লেখেন, আজকে ৩ ফেব্রুয়ারি, আপনাদের কাবিলার জন্মদিন। শুভ জন্মদিন পলাশ।

অমি লেখেন, ওকে (পলাশ) নিয়ে আমি একটা বই লিখে ফেলতে পারব। বই না লিখলেও আমাদের গল্প বলব আপনাদের কোনও একসময়। আজকে এইটুকু বলি, ওর মধ্যে কৃতজ্ঞতা বোধ এতটাই তীব্র যে ওর বাকিসব দোষ ঢাকা পরে যাবে। আর যেই মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে সে নিঃসন্দেহে ভালো মানুষ। আমি আমার সব অ্যাসিস্ট্যান্টদের ওর উদাহরণ দেই। ও বুম ফিল্মস এর একটা উদাহরণ।

পলাশের ভবিষ্যৎ নিয়ে ধারণা প্রকাশ করে এই নির্মাতা লেখেন, যারা ভাবছেন ও (পলাশ) অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু করে ফেলেছে তাদের ধারণা পুরোপুরি ঠিক নয়, ওর সুসময় আসছে সামনে। ও যে কোথায় যাবে তা আমি নিজেও বুঝতে পারছি না, আমাদের যাত্রা তো মাত্র শুরু।

এভাবে লেখতে লেখতেই আবেগপ্রবণ হয়েছেন কাজল আরেফিন অমি। যা বোঝা গেল লেখার শেষ প্রান্তে এসে। সঙ্গে লাভ ইমোজি যুক্ত করেছেন তিনি।

এই নির্মাতা লেখলেন, আমি চাই আমি মারা গেলে কিছু মানুষ যাতে আমাকে স্মরণ করে, আমার কাজকে স্মরণ করে। আমার বিশ্বাস পলাশ আমাকে সবসময় স্মরণ করবে। আমি মারা গেলেও, আমার অনুপস্থিতেও করবে। ওর জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আমার অহংকার আমাদের পলাশ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS