News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
এবার রিটার্ন জমা ৩৬ লাখ ৬২ হাজার, আয়কর ৫ হাজার ৯০১ কোটি

এবার রিটার্ন জমা ৩৬ লাখ ৬২ হাজার, আয়কর ৫ হাজার ৯০১ কোটি

২০২২-২৩ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারধারীর (টিআইএন) সংখ্যা ৯৯ লাখ ৬৯ হাজার। গত ৩১ জানুয়ারি পর্যন্ত এর মধ্যে আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৬ লাখ ৬২ হাজার ৮১টি।বিপরীতে আয়কর জমা পড়েছে ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা।

২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিল হয়েছিল ৩০ লাখ ২৮ হাজার ৬৬১টি। বিপরীতে আয়কর আদায় হয়েছিল ৪ হাজার ৮৯৮ কোটি টাকা। এ হিসাবে আগের অর্থবছরের চেয়ে এই (২০২২-২৩) অর্থবছরে আয়কর রিটার্ন বেড়েছে প্রায় ২১ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্রের তথ্য অনুসারে, আয়কর রিটার্ন আগের বছরের চেয়ে বাড়লেও টিআইএনধারীর বড় অংশ রিটার্ন জমা দেয়নি। আয়কর রিটার্ন না দেওয়ার সংখ্যা ৬৩ লাখ ৬ হাজার ৯১৯। অর্থাৎ দুই-তৃতীয়াংশ টিআইএনধারী আয়কর রিটার্ন জমা দেয়নি।

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জানুয়ারি। এর আগে দুইবার তারিখ পেছানো হয়। এখনো আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে, তবে জরিমানাসহ। সে হিসাবে আরও আয়কর রিটার্ন জমা পড়বে বলে মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS