News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
চিকিৎসকদের ওপর হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের ওপর হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের ওপর অযাচিত হামলা হলে, হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
 
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত দুর্বৃত্তদের হামলায় আহত শরীয়তপুরের ডামুড্ডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুসরাত তানিম তন্নীকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সরেজমিনে উপস্থিত হয়ে ডা. নুসরাত তানিম তন্নীর সাথে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।  

হাসপাতালে চিকিৎসাধীন ডা. নুসরাত তন্নীর ওপর হামলাকারীদের উপযুক্ত শাস্তির জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে ডা. নুসরাতকে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় তিনি বলেন, শরীয়তপুর জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়ার পর ইতোমধ্যেই সেখানে মূল আসামিদের আটক করেছে প্রশাসন। বাকিদেরও গ্রেপ্তারে কাজ চলছে। চিকিৎসকদের ওপর যত্রতত্র হামলা হলে সেটি আর মেনে নেওয়া হবে না। হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন ডা. নুসরাত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS