News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
গানের শুটিং, আলোচনায় শাকিবের লুক

গানের শুটিং, আলোচনায় শাকিবের লুক

দুই দিন ধরে এফডিসিতে চলছে ‘রাজকুমার’ চলচ্চিত্রের একটি গানের শুটিং। যেখানে শাকিব খানকে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে।সামাজিকমাধ্যমের ঘুরছে ছবিগুলো, সঙ্গে হচ্ছে ঢালিউড সুপারস্টারের লুক নিয়ে আলোচনা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে শুরু হয় শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার মেলার গানের শুটিং।

‘স্বপন দেশের স্বপন নয়রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার’ এমন কথার গানটির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।

‘রাজকুমার’ চলচ্চিত্রের এই গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা। তিনি এর আগেও শাকিব খানের সিনেমার গানের কোরিওগ্রাফি করেছেন।  

গেল বছরের ১০ ডিসেম্বর পাবনায় রাজকুমার সিনেমার শুটিং শুরু হয়। এরপর চেন্নাইয়ে মারপিটের শুটিং হয়। ঢাকার শুটিং শেষ করে আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে শাকিব খানসহ পুরো ইউনিট উড়াল দিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাকি অংশের শুটিং সেখানেই হবে।

সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন মডেল কোর্টনি কফি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS