News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রকের গোলে জয়ে ফিরল বার্সা

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রকের গোলে জয়ে ফিরল বার্সা

চলতি মৌসুমে ভুগছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের পর কোপা দেল রে থেকেও বিদায় নিল তারা।লিগেও খুব একটা ভালো অবস্থানে নেই দলটি। এমন ব্যর্থতার কারণে মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোচ জাভি এর্নান্দেসও। এরই মধ্যে দলকে স্বস্তি এনে দিলেন সদ্য দলে ভেড়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রক। বদলি নেমেই গোল করে জেতালেন কাতালানদের।  

ঘরের মাঠে গতকাল রাতে ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। শুরু থেকে আক্রমণে আধিপত্য বজায় রাখলেও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে লম্বা সময় পর্যন্ত। বিরতির পর জয়সূচক গোলটি করেন ভিতর রক।  

পঞ্চম মিনিটেই সুযোগ পায় বার্সেলোনা। তবে বক্সের বাইরে থেকে উড়িয়ে মেরে লক্ষ্যভেদ করতে পারেননি জোয়াও ফেলিক্স। দুই মিনিট পর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় দলটির ফেরান তোরেসকে। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পায় তারা। তবে ঠিকঠাক কাজে লাগাতে পারেনি কেউই।  

বিরতির পর লোপেসের বদলি নামেন ভিতর রক। ৬২তম মিনিটে নামার ঠিক এক মিনিটের মধ্যেই কাতালানদের এগিয়ে নেন তিনি। কানসেলোর ক্রস থেকে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ড। ক্লাবটির হয়ে এটিই তার প্রথম গোল। পরবর্তীতে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।  

২২ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জিরোনা। ২৬ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ওসাসুনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS