News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
জানুয়ারিতে প্রবাসী আয় এলো ২১০ কোটি ডলার

জানুয়ারিতে প্রবাসী আয় এলো ২১০ কোটি ডলার

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১০ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের জানুয়ারির এ প্রবাসী আয় গত বছরের ডিসেম্বর বা জানুয়ারির তুলনায় বেশি। গত ডিসেম্বরে ১৯৯ কোটি এবং  জানুয়ারিতে ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে আসে।

একক মাস হিসেবে জানুয়ারিতে আসা রেমিট্যান্স গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় তলানিতে নামলে নানামুখী উদ্যোগ নেয় সরকার।  

রেমিট্যান্স কেনায় ঘোষিত দর ১০৯ টাকা ৫০ পয়সা হলেও ১২২ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্স কেনা যাচ্ছে। এ কারণে রেমিট্যান্স বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছে, হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় আসায় এবং অর্থ পাচার হওয়ায় ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে সে অনুপাতে রেমিট্যান্স বাড়েনি।  

নতুন সরকার দায়িত্ব নেওয়ার ফলে রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেছে, পাচার কমেছে। এর প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। আগামী মাসগুলোতে এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS