News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
প্রেমের গুঞ্জন উসকে দিলেন তৃপ্তি

প্রেমের গুঞ্জন উসকে দিলেন তৃপ্তি

কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে।

সিনেমাটিতে নগ্ন দৃশ্যে অভিনয় করে হইচই ফেলে দেন তৃপ্তি। তাকে নিয়ে এখনো সেই আলোচনা থামেনি। এদিকে, গুঞ্জন উড়ছে স্যাম মার্চেন্ট নামের এক যুবকের সঙ্গে প্রেম করছেন তৃপ্তি। এবার নিজের সেই প্রেমের গুঞ্জন নিজেই উসকে দিলেন এই অভিনেত্রী।

মঙ্গলবার ছিল স্যাম মার্চেন্টের জন্মদিন। বিশেষ এই দিনে তৃপ্তি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির কোলাজ শেয়ার করে স্যামকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

তিনটি ছবির মধ্যে একটি ২০১৭ সালে তোলা। ছবিটিতে বেশ ঘনিষ্ঠভাবে ফ্রেমবন্দি হয়েছেন স্যাম-তৃপ্তি। অন্য দুটো ছবি ২০২৩ সালে তোলা। এরপর নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলছেন, চুটিয়ে প্রেম করছেন তৃপ্তি।

২০২০ সালে ‘বুলবুল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন তৃপ্তি। ওই সময়ে শোনা যায়, আনুশকার ভাই কার্নেশ শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি। ২০২৩ সালের জুনে ভেঙে গেছে এই সম্পর্ক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS