News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
জায়েদ খানের সঙ্গে নির্বাচন করবেন না মিশা সওদাগর!

জায়েদ খানের সঙ্গে নির্বাচন করবেন না মিশা সওদাগর!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্ব চূড়ান্ত সুরাহা না হলেও সন্নিকটে আগামী নির্বাচন। আসছে ১ ফেব্রুয়ারি সমিতির বৈঠকে দিনই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে এবারের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন।

এরই মধ্যে অভিনেতা মিশা সওদাগর জানালেন, শিল্পীরা চাইলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন তিনি। সেই সঙ্গে জায়েদ খানের সঙ্গে প্যানেল না সাজানোর বিষয়টি জানিয়েছেন এই অভিনেতা।

শিল্পী সমিতির দায়িত্বে থেকে টানা ১৩ বছর কাজ করেছেন মিশা সওদাগর। জায়েদ খানের সঙ্গেই ছিলেন দুই বারের নির্বাচিত সভাপতির দায়িত্বে। তবে এবার তার সঙ্গে থাকতে চান না।

মিশা সওদাগর বলেন, জায়েদ খান আমার ছোট ভাই। তার সঙ্গে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছি। আমি চাই, নতুন নেতৃত্ব আসুক। আমি যদি নির্বাচন করি তাহলে নতুন কারো সঙ্গে করব। আমি সলিড লোক, সলিড কথা বলতেই পছন্দ করি। তাই বলবো, জায়েদ খানের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচন করার কোনো সম্ভাবনা আমার নেই।

মিশা সওদাগর মনে করেন, জায়েদ খান এখন অনেক ব্যস্ত। ওর হাতে এখন অনেক কাজ। তাই ওর রেস্ট নেওয়া উচিৎ।

বর্তমানে শিল্পী সমিতি যে অবস্থানে দাঁড়িয়ে আছে তার চেয়েও ভালো অবস্থানে নেওয়া যায় বলেও জানালেন এই অভিনেতা। তার কথায়, সমিতির বর্তমান কমিটি কি করেছে সে আলোচনা-সমালোচনাতে যেতে চাই না। সভাপতি ইলিয়াস কাঞ্চন আমার বড় ভাই আর নিপুণ আমার ছোট বোন। তাদের ছোট করতে চাই না। যা সম্ভব হয়েছে তারা তাদের মত দায়িত্ব পালন করেছে। ভালো-খারাপ বলার মালিক সমিতির সদস্যরা। অনেকের সঙ্গে আমার কথাও হয়, সেই প্রেক্ষিতে বলছি- এর থেকে আরও বেটার পদক্ষেপ নেওয়ার অনেক জায়গা ছিল।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মিশা সওদাগরের ডজন খানেক সিনেমা। এরমধ্যে নির্মাতা বদিউল আলম খোকনের ‘আগুন’, শাহীন সুমনের ‘কুস্তিগির’ শুটিং শেষ করেছেন মিশা। এছাড়াও মোহাম্মাদ ইকবালের ‘রিভেঞ্জ’, ‘ডেড বডি’, রায়হান খানের ‘পায়েল’, রোমানের ‘লিপস্টিক’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার’, হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’র শুটিং শুরু করেছেন।

সর্বশেষ তিনি যুক্ত হয়েছেন সানী সানোয়ার পরিচালিত নতুন সিনেমা ‘এশা মার্ডার’ ও দেলোয়ার জাহান ঝন্টুর ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS