News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফারুকী

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফারুকী

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছেন। এ কারণে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়।সোমবার বিকেলে বাসায় ফিয়েছেন এই নির্মাতা। এমনটাই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠজন।

তিনি বলেন, ‘ফারুকীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাই গতকাল বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। ’

মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। প্রথমে শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। তারপর কিছুটা সুস্থবোধ করলে স্থানান্তর করা হয় কেবিনে।  

সেসময় নির্মাতার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এক ফেসবুক পোস্টে জানান, ‘আজ (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল- এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়ছে ওর। নিউরো আইসিইউ’তে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন। ’

পরদিন ফারুকীর শারীরিক অবস্থার কথা জানিয়ে তিশা বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। চিকিৎসকেরা এও বলেছেন, ৭২ ঘণ্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS