News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
জীবনের নয়া অধ্যায়, খুব নার্ভাস ফেরদৌস

জীবনের নয়া অধ্যায়, খুব নার্ভাস ফেরদৌস

‘অভিনেতা থেকে নেতা’ জীবনের নতুন মোড়ে দাঁড়িয়ে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সেখান থেকেই সবার কাছ থেকে দোয়া ও শুভকামনা চাইলেন তিনি।

নির্বাচনের পর জনপ্রতিনিধি হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদে গিয়েছেন এই তারকা। সেখানে গিয়ে ফেরদৌস বললেন, ‌‘জীবনের নতুন অধ্যায়, আমি খুব নার্ভাস। ’

মঙ্গলবার বিকাল ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে ফেরদৌস আহমেদও প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেছেন। সংসদের অধিবেশন কক্ষে গিয়ে সেলফিও তুলেছেন তিনি।

উপস্থিত সাংবাদিকদের এই অভিনেতা বলেন, মানুষের ভালোবাসা ছাড়া এ পর্যায়ে আসা সম্ভব হতো না। চেষ্টা করব আমার এলাকার মানুষের সমস্যার কথা ও আশা আকাঙ্ক্ষার একটা সুন্দর রূপ দেওয়ার জন্য সংসদে তুলে ধরব। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব মানুষের জন্য কল্যাণকর কিছু করার।

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের হয়ে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। নির্বাচনের পর নানা ধরনের কাজেও সম্পৃক্ত হয়েছেন তিনি। এবার সংসদে গিয়ে তুলে ধরতে চাইলেন জনগণের মত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS