News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
কর্মসূচি ডেকে নেই বিএনপি, আছে পুলিশ-ছাত্রলীগ

কর্মসূচি ডেকে নেই বিএনপি, আছে পুলিশ-ছাত্রলীগ

নিউমার্কেট এলাকায় কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েও কোনো তৎপরতা নেই বিএনপির। নির্ধারিত সময়ের পর দেড় ঘণ্টা পার হলেও দলের কাউকে সেখানে দেখা যায়নি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর দুইটা থেকে নিউমার্কেট-নীলক্ষেত এলাকায় ঘুরে বিএনপির কোনো নেতাকর্মী খুঁজে পাওয়া যায়নি।  

নীলক্ষেত মোড়ে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান ছিল। পুরো এলাকায় ছাত্রলীগের কর্মীদের মোটরসাইকেলসহ টহল দিতে দেখা যায়।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে কালো কর্মসূচি হিসেবে পতাকা মিছিলের কর্মসূচি দেয় বিএনপি।

মঙ্গলবার রাজধানীর ঢাকার সাতটি স্থানে বিএনপির মিছিল হওয়ার কথা ছিল। এর মধ্যে মহানগর উত্তর উত্তরা ১২ নম্বর সেক্টর, মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড ও শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনে, আর মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিলের পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ীর কদমতলী বাসস্ট্যান্ড, সূত্রাপুরের দয়াগঞ্জ মোড় ও ধানমন্ডির নিউমার্কেটের সামনে মিছিল করার ঘোষণা দেয় দলটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS